ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

সুজাতপুর জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলছে লাইসেন্স ছাড়াই

মতলব (চাঁদপুর) থেকে আরাফাত
  • আপডেট সময় : ০৯:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ৬৬৭ বার পড়া হয়েছে

সুজাতপুর জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলছে লাইসেন্স ছাড়াই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইসেন্সহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে সরকার দ্বিতীয় ধাপে নির্দেশনা দিয়েছে।

এরমধ্যে নাম মাত্র অভিযান চলছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। ফলে অবৈধ হাসপাতাল ও ক্লিনিক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

এমনি একটি প্রতিষ্ঠান সুজাতপুর বাজার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। লাইসেন্স ছাড়াই প্রায় ৫ বছর যাবৎ চলছে নির্দিধায়।

জানা গেছে, সুজাতপুর বাজার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে হাসপাতালটি প্রায় ৫ বছর আগে চালু হয়। চালু হওয়ার সময় কোন লাইসেন্স বা কাগজপত্র করেননি কর্তৃপক্ষ।

এখনো লাইসেন্স ছাড়াই চলছে। কিন্তু সরকারের নির্দেশনা আছে, যেকোনো প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিক অনুষ্ঠানিক চালু করার পূর্বেই লাইসেন্স করতে হবে এবং সাথে সিক্স পেপার অনুমোদন লাগবে।

সম্প্রতি ওই হাসপাতালে গিয়ে লাইসেন্স ও কাগজপত্রের ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ কোন ট্রেড লাইসেন্স ছাড়া কোন কাগজপত্র দেখাতে পারে নাই।

এছাড়াও রোগীদের সাথে অসদাচরণ ও চিকিৎসার বিল বেশি নেওয়ারও অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

এ ব্যাপারে সুজাতপুর বাজার জেনারেল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফাতেমা আক্তার বলেন, আমরা লাইসেন্স করার জন্য আবেদন করেছি।

লাইসেন্স রেডি হলেই কর্তৃপক্ষ আমাদেরকে বুজিয়ে দিবে। বেশি টাকা আদায়ের ব্যাপারে তিনি বলেন, আমরা অতিরিক্ত টাকা নেই না।

স্থানীয় এলাকার একাধিক মানুষ জানান, এই হাসপাতালে মানসম্মত চিকিৎসা দেওয়া হয় না। চিকিৎসা দিয়ে আবার বিল বেশি রাখে কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান বলেন, আমরা বিভিন্ন হাসপাতালে অভিযান চালাচ্ছি।

যেগুলোর কাগজপত্র ঠিক আছে সেগুলো চালানোর অনুমতি দিচ্ছি। আর যেগুলোর লাইসেন্স নেই সেগুলো বন্ধ থাকবে।

সুজাতপুর জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে তিনি বলেন, কাগজপত্র মোটামুটি ঠিক আছে।

অভিযানের সময় ডাঃ মান্নান উপস্থিত ছিলেন তাই পুরোপুরি অভিযান করতে পারিনি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, সরকারি নির্দেশনা আছে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালানোর।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুজাতপুর জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলছে লাইসেন্স ছাড়াই

আপডেট সময় : ০৯:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২