সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার ঘটনায় দৈনিক সৃষ্টি নিউজের তীব্র ঘৃণা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার ঘটনায় দৈনিক সৃষ্টি নিউজের তীব্র ঘৃণা ও প্রতিবাদ
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হওয়ার ঘটনায় গভীর ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে দৈনিক সৃষ্টি নিউজ।
এই নির্মম হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। দায়িত্বশীল সাংবাদিককে প্রকাশ্য স্থানে গুলি করে হত্যা করা প্রমাণ করে দেশে সাংবাদিকদের নিরাপত্তা কতটা হুমকির মুখে।
এ ধরনের নৃশংস ঘটনা শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়; এটি সত্য প্রকাশের কণ্ঠরোধের অপচেষ্টা। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে।
একই সঙ্গে নিহত সাংবাদিক এমদাদুল হক মিলনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে দৈনিক সৃষ্টি নিউজ এবং আহত ও নিহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা না হলে সাংবাদিক সমাজের ওপর সহিংসতার প্রবণতা আরও বাড়বে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























