সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ৫৮২ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন দেয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মোটরসাইকেল কিনে না দেয়ায় নাসিম উদ্দিন (১৭) নামে সদ্য এইচ এস সি পাস করা নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুনে আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
পড়ুন>চান্দিনায় ভুয়া পুলিশ সেজে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়ে পুলিশের হাতে আটক
ঘটনাটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত কলেজ শিক্ষার্থী সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। শিক্ষার্থী নাসিম উদ্দিন উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ হইতে সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ওই শিক্ষাথী আহতের সাত দিনের মাথায় গতকাল শনিবার রাতে ঢাকা হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
পরে গতকাল রোববার ঢাকা থেকে লাশ এনে বিকেল চারটায় নিহতের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে আওনা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন জানান , মোটর সাইকেল কিনে না দেয়ায় নিজ গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আহত শিক্ষার্থীর। সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তিনি আরোও জানান রোববার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























