ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় লকার ভেঙে ৭০ লাখ টাকা লুট ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন ন্যাম ভবন থেকে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে বড় নিয়োগ নাগোয়ায় বর্ণাঢ্য উদ্বোধনে ২০তম এশিয়ান গেমস, লড়বে টিম কাতার তিন দফা দাবিতে রাজপথে সিকৃবি ও গবি শিক্ষার্থীরা সৌদিতে হুতি হামলা: প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত আঙ্কারা ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩,৯১০

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৪২৮ বার পড়া হয়েছে

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়ন, বেতন ভাতা বৃদ্ধি, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ ৭ দফা দাবির বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আশ্বাসের প্রেক্ষিতে শুক্রবার (২৬ মে ২৩) ঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন বলেন, গত বুধবার (২৪ মে ২৩) বুধবার জন-প্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন এম.পি ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খাইরুল ইসলামের সাথে কর্মচারী নেতৃবৃন্দের আলোচনা সভা হয়।

এ সভায় কর্মচারীদের চলমান বৈষম্যের সাথে সহমত পোষন করে পূর্বঘোষিত সমাবেশ স্থগিতের আহ্বান জানায়। এসময়ে কর্মচারীদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাতে আশ্বাস দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ কর্তৃক ২৬ মে ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

পরিষদের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সমন্বয়ক মোঃ এনামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলী,

মোঃ বদরুল হায়দার, আব্দুল হাই মোল্লা, ফরিদুর রহমান, আব্দুর রহিম হাওলাদার রানা, রুহুল আমিন, জামসেদ আলম, খলিলুর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩