সংবাদ শিরোনাম :
সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল বিএসএমএমইউ
সৃষ্টি ডেক্স
- আপডেট সময় : ০৪:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল বিএসএমএমইউ
সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমানের সইকরা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সবধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।
শনিবার (২৩ মার্চ) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের চার চিকিৎসককে শারীরিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। নির্যাতনকারীরা বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে জানা গেছে।
বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে মিছিল-মিটিংসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের সামগ্রীক পরিস্থিতির অবনতি ছাড়াও চারজন চিকিৎসককে শারীরিক নির্যাতন করা হয়েছে। এ সবের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























