ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার

শীর্ষ ধনীদের তালিকায় বিশ্বে তৃতীয় ভারতীয় শিল্পপতি গৌতম আদানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ৩২৩ বার পড়া হয়েছে

শীর্ষ ধনীদের তালিকায় বিশ্বে তৃতীয় ভারতীয় শিল্পপতি গৌতম আদানি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : এশিয়ার কোনো ব্যক্তি এই প্রথম বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের শীর্ষ তিনের তালিকায় স্থান করে নিলেন। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন  ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা সূত্রে জানা গেছে, টেসলা সিইও ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরের স্থানেই রয়েছে ভারতীয় শিল্পপতি গৌতমের নাম।

বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে তৃতীয় স্থান দখল করেছেন তিনি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা থেকে জানাগেছে, ৬০ বছর বয়সী ভারতীয় এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

শীর্ষ ধনীদের তালিকায় বিশ্বে তৃতীয় গৌতম আদানি  আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। আদানি গোষ্ঠী দেশের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা। এ গোষ্ঠী দেশের সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী।আগামী নভেম্বরে এ গোষ্ঠীটি  সাত হাজার কোটি ডলার রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করবে।চলতি বছর আদানির সম্পদ ছয় হাজার কোটি ডলার বেড়েছে। গত ফেব্রুয়ারিতে তিনি এশিয়ার সবচেয়ে বিত্তবান মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতে এক নম্বর ধনীর জায়গা নিয়েছিলেন।

গৌতম আদানি শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। তিনি কলেজের পড়া শেষ করতে পারেননি। প্রথমে তিনি হীরের ব্যবসা করতেন। তারপর কয়লার ব্যবসা শুরু করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীর্ষ ধনীদের তালিকায় বিশ্বে তৃতীয় ভারতীয় শিল্পপতি গৌতম আদানি

আপডেট সময় : ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২