ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ

শিক্ষাছুটির ছুতোয় বিদেশ গিয়ে লাপাত্তা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে

শিক্ষাছুটির ছুতোয় বিদেশ গিয়ে লাপাত্তা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষাছুটির ছুতোয় বিদেশ গিয়ে লাপাত্তা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক

শিক্ষাছুটিতে বিদেশে গিয়ে কর্মস্থলে আর ফেরেননি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তত ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজনের কাছে বিশ্ববিদ্যালয়ের অর্ধকোটির বেশি টাকা পাওনা।

এদিকে গবেষণার জন্য বিদেশে গিয়ে আর না ফেরায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় এ নিয়ে আলোচনা হয়, অসন্তোষ প্রকাশ করে না ফেরা শিক্ষকদের পাওনা পরিশোধে তাগিদ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র বলেছে, এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯৯ জন শিক্ষক শিক্ষাছুটি নিয়ে বিদেশে গিয়েছিলেন। তাঁদের ৪৭ জন ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে আছেন। এর মধ্যে ছয়জন আর ফেরেননি।

বিদেশে গিয়ে না ফেরা ওই ছয় শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক কিষান মাহমুদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিসান আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মমিন উল্লাহ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক অহিদুর রহমান, রসায়ন বিভাগের শিক্ষক আহম্মদ উল্লাহ এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান। হাসিনুর বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক যদি চার বছরের জন্য শিক্ষাছুটিতে যান, তাহলে দেশে ফিরে টানা চার বছর ওই বিভাগে অধ্যাপনা করতে হবে। অন্যথায় নির্দিষ্ট হারে তাঁকে বিশ্ববিদ্যালয়ের পাওনা মেটাতে হবে। সূত্র জানায়, না ফেরা ওই ছয় শিক্ষকের মধ্যে তিনজনের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে মমিন উল্লাহর কাছে ৭ লাখ, জিসান আহমেদের কাছে ৩৭ লাখ এবং অহিদুর রহমানের কাছে সাড়ে ২৪ লাখ টাকা পাওনা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুজন সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় বিদেশে গিয়ে শিক্ষকদের না ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

বিষয়টি হতাশাজনক উল্লেখ করে শিক্ষকদের শিক্ষাছুটির বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা আদায়েও তাগিদ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তত চার শিক্ষকনেতাকে ফোন করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে চাননি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সস্পাদক সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির বলেন, তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাছুটিতে অনেক শিক্ষক অর্থসহায়তা ছাড়াই যান। আবার অনেকে সহায়তা নেন। যাঁরা ছুটিতে বিদেশে গিয়ে আর ফেরেন না, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয় ও সরকার ক্ষতিগ্রস্ত হয়। কানাডায় যাওয়া শিক্ষক অহিদুর রহমানের ক্ষেত্রেও একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন বলেন, তাঁর বিভাগের শিক্ষক জিসান আহমেদ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে আর ফেরেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দেনা-পাওনা থাকতে পারে। রসায়ন বিভাগের শিক্ষক আহম্মদ উল্লাহও ফেরেননি। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ওই পদটি আটকে রয়েছে এখন পর্যন্ত। শিক্ষকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবশ্য অনেকে তো ফিরেও আসছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। শিক্ষকেরা পিএইচডি করতে বিদেশে গিয়ে আর ফিরে আসেন না, তাতে বিশ্ববিদ্যালয়ের অপচয় হয়। এ কারণে আমাদের যে মূল লক্ষ্য, তা পূরণ হচ্ছে না।’তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষাছুটির ছুতোয় বিদেশ গিয়ে লাপাত্তা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক

আপডেট সময় : ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪