ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

রাণীশংকৈল কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠান

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈল কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠান

কৃষিই সম্মৃদ্ধি’ -এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়েন রাণীশংকৈল উপজেলায অনুষ্ঠিত হলো কৃষি অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (২ ৯ মে) বিকাল ৩ টায় উপজেলা কৃষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি অধিদপ্তরের ‘পার্টনার প্রকল্প’ উপজেলা কৃষি অফিস।
কংগ্রেসে বক্তারা কীটনাশক মুক্ত কৃষি আবাদ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চাষাবাদ
এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার, দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জাহাঙ্গীর আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রূপম মহন্ত প্রমুখ।

পড়ুন>>কুয়েটের ছাত্র ইফাজের উপর হামলা কাউনিয়ায় ছাত্রদলের মিছিল ও সমাবেশ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহীদুল ইসলাম। কৃষকদের উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, কৃষি সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি- কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান। এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে প্রযুক্তিনির্ভর কৃষি চর্চাকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫