রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন একটি করে বাইসাইকেল
- আপডেট সময় : ১১:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন একটি করে বাইসাইকেল
রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন একটি করে বাইসাইকেল।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত বৃহস্পতিবার (১০জুলাই) দুপুরে উপজেলার ৮ টি ইউনিয়নের ৭৫ জন গ্রামপুলিশকে একটি করে বাইসাইকেল ও এর মধ্যে সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ জনকে একটি করে চৌকিদারি ইউনিফর্ম দেওয়া হয়।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব দরকারী জিনিস দেওয়া হয়েছে।
পড়ুন>> কাউনিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। বাচোর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কুদ্দুস বলেন, এই বাইসাইকেল পেয়ে আগের চেয়ে কাজের গতি বেশি বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য দ্রুতই গ্রামে পৌঁছে দিতে পারবো ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্সসহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন।
তাদের এই কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীলভাবে যেন করতে পারেন। সেজন্য সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেয়া হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























