রাণীশংকৈলে অবৈধ যানবাহন রোধে সেনা-পুলিশের যৌথ অভিযান
- আপডেট সময় : ০৫:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে অবৈধ যানবাহন রোধে সেনা-পুলিশের যৌথ অভিযান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে গত বৃহস্পতিবার ২২ মে সকাল থেকে শিবদিঘি যাত্রী ছাউনি মৌড় থেকে থানা গেট পর্যন্ত, হেলমেট, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচল রোধে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, রাণীশংকৈল থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট আহাম্মেদ হোসেন ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মুসা কালিমুল্লাহ।
এ সময় সড়কে চলাচলকারী অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ১২টি মোটরসাইকেলকে আটক করা হয়। এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানায়।
পড়ুন>> টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত
ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশের (ইনচার্জ) হাসান আসকরী জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “জনস্বার্থে সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























