নওগাঁর রাণীনগরে হেলাল হোসেন (৪২) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯লক্ষ টাকা ছিন্তাইয়ের অভিযোগ ওঠেছে।পড়ুন>>রাজশাহীতে ফসলি জমি নষ্ট করে চলছে পুকুর কাটার মহোৎসব
মঙ্গলবার সন্ধা রাতে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি রাস্তার পারইল ব্রীজের নিকট এঘটনা ঘটে।
ভুক্তভোগী হেলাল হোসেন বলেন, নাটোরের সিংড়ার কালীগঞ্জ এলাকায় ১৪০ বস্তা আতব ধান ক্রয় করেছেন।
মঙ্গলবার সন্ধায় ওই ধান নিতে আটলক্ষ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে যাবার সময় পারইল ব্রীজের নিকট পৌছলে ৭/৮জন পথরোধ করে মারপিট করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ভাংচুর করে । পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পড়ুন>>নীলফামারীতে ১০টি সোনার বারসহ ডিএনসির সদস্য গ্রেফতার
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় ব্যবসায়ী হেলাল উদ্দীন বাদী হয়ে বুধবার বিকেল ৩টা নাগাদ চার জনের নাম উল্লেখসহ আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply