রাজারহাট উপজেলার উপস্থিত শিক্ষার্থীর চেয়ে উপবৃত্তির শিক্ষার্থীর সংখ্যাই বেশি
- আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ ২৩৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর চেয়ে উপবৃত্তির শিক্ষার্থীর সংখ্যাই বেশি। বিদ্যালয়ের ৬জন শিক্ষক, ২জন স্টাফসহ ১৬ জন শিক্ষার্থী নিয়ে চলছে পরীক্ষা। বিদ্যালয়ের খাতা-কলমে ভর্তি ৬ষ্ট থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১১২জন শিক্ষার্থীর মধ্যে ১৮জন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন।
বিদ্যালয়টিতে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক রোদ পোহাচ্ছে। বিদ্যালয়টিতে ইংরেজি ২য় পত্রে ৭ম শ্রেণীতে ৫ জন ছেলে ও ২জন মেয়ে এবং ৮ম শ্রেণীতে শারিরিক শিক্ষা বিষয়ে ৬জন ছেলে এবং ৩জন মেয়ে পরীক্ষা দিচ্ছেন। ৬ষ্ঠ শ্রেণীতে কোন পরীক্ষার্থী নেই। পরীক্ষা কক্ষে কোন শিক্ষক নেই।
এ বিষয়ে একাধিক রিপোর্ট দেবার পরও স্থানীয় রাজনৈতিক কারণে সমস্যার সমাধান হয়নি।
বিদ্যালয়ের হাজিরা খাতা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণীতে-৩২জন, ৭ম শ্রেণীতে-৪০জন এবং ৮ম শ্রেণীতেও ৪০জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১৮জন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬জন শিক্ষক, অফিস সহকারি এবং পিয়নসহ ৮জন স্টাফ রয়েছেন।
৮ম শ্রেণীর পরীক্ষার্থী নাইম বলেন, আমাদের শ্রেণীতে ১৫জন শিক্ষার্থী আছে। এরমধ্যে ঢাকায় কাজ করতে গিয়ে ৩জন মারা গেছে। দু’জন ঢাকায় কাজ করছেন এবং একজন বাড়িতে আছে। আর আমরা বার্ষিক পরীক্ষা দিচ্ছি ৬জন ছেলে এবং ৩জন মেয়ে।
আরেক ছাত্রী মিথিলা বলেন, আমরা পরীক্ষা দিচ্ছি ৯জন। করোনার পর কেউ কেউ ঢাকা গেছে, কেউ বাড়িতে আছে আবার অনেকেই অন্য স্কুলে ভর্তি হওয়ায় এখানে শিক্ষার্থী কম।
৭ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার সুমি বলেন, আমরা ৭ম শ্রেণীতে ইংরেজি ২য় পত্রে পরীক্ষা দিচ্ছি মাত্র ৭জন। এরমধ্যে ৫জন ছেলে এবং ২জন মেয়ে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার বলেন, আমি নিজেই পরিদর্শনে গিয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ২০ থেকে ২২জন শিক্ষার্থী পেয়েছি। এ বিষয়ে একাধিক রিপোর্ট দেবার পরও স্থানীয় রাজনৈতিক কারণে সমস্যার সমাধান হয়নি। এরপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























