রাজশাহী মহানগরীতে চোরাই মোটর সাইকেলসহ চোর আটক
- আপডেট সময় : ০৭:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে চোরাই মোটর সাইকেলসহ চোরকে পুলিশ আটক করেছে।
বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় মহানরগরীর চন্দ্রিমা থানাধীন কোটা পুকুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত চোর ফরহাদ মাহমুদ ইমন। সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে। বর্তমানে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার (আনন্দ গলি বকুল ভিলার ভাড়াটিয়া)।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান।
তিনি জানান, গত (২৬ ফেব্রুয়ারী) রাত পৌনে ৮টায় শাহমখদুম থানার পবা নতুন পাড়ার নাসির হায়দারের বাড়ির সামনে তার ব্যবহৃত একটি হিরো মোটরসাইকেল রেখে বাড়ির ভেতরে যায়।
পরে সোয়া ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
এরপর ভুক্তভোগী বাদী হয়ে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন। পড়ুন>>বালুময় তিস্তার চরাঞ্চলে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া রফতানি হচ্ছে বিদেশে
মামলার পর ভিডিও ফুটেজ সংগ্রহ করে শাহমখদুম থানার ওসির নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ।
অবশেষে বুধবার দুপুরে ১২টায় মহানরগরীর চন্দ্রিমা থানাধীন কোটা পুকুর মোড় থেকে মোঃ ফরহাদ মাহমুদ ইমনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে চোর ইমন মোটরসাইকেল চুরির ঘটনা স্বিকার করে জানায়, ঘটনার দিন তার বন্ধু তেরখাদিয়া এলাকার টুটুল (৩৫) ও জব্বার (২৫) নামের দুইজন তাকে লক্ষিপুর থেকে ডেকে নিয়ে যায়।
পরে তারা অটো যোগে চন্দ্রিমা থানার বিমান চত্বর কোটা পুকুর মোড়ে যায়। সেখান থেকে পায়ে হেটে বাদীর রাখা মোটরসাইকেলের কাছে যায়। পড়ুন>>>লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে শিশু রেখে পালিয়ে গেলেন মা
এ সময় তারা মোটারসাইকেলের ঘাড়ের লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। পরে জব্বার চুরির মোটরসাইকেলটি নিয়ে শিবগঞ্জ চলে যায়।
ওসি আরো জানায়, গ্রেফতার চোর ইমনের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বুধবার বিকালে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের আদিনা কলেজের মেইন গেটের সামনে থেকে চুরি করা মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫৫-৬৭৬৫) উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মোটরসাইকেল চোর জব্বার পালিয়ে যায়। তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার ইমনকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “রাজশাহী মহানগরীতে চোরাই মোটর সাইকেলসহ চোর আটক”