ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

রংপুরের চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামী নীলফামারী থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৪৩৭ বার পড়া হয়েছে

রংপুরের চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামী নীলফামারী থেকে গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামী নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর নগরীর ধাপ শিমুল বাগ এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় আসামি নিজাম উদ্দিন (৬৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান।
গত সোমবার রাতে নীলফামারী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ওসি মাহফুজার রহমান জানান, থানায় মামলা হওয়ার পর থেকে নিজাম উদ্দিন গা-ঢাকা দেয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে ফেলে।

ফলে তথ্য প্রযুক্তির সাহায্যেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিলো না। পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে গত সোমবার রাতে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বাবা হারা, ভারসাম্যহীন মায়ের কন্যা চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী নগরীর ধাপ শিমুলবাগ এলাকায় ফুপুর বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল।

গত ২২শে মার্চ প্রতিবেশী নিজাম উদ্দিন তার বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য নানা ধরনের ভয়-ভীতি দেখায়।

পরবর্তীতে ধর্ষক নিজাম ওই ছাত্রীকে ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়ে যায়।

সেপ্টেম্বরে বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গত ৪ঠা সেপ্টেম্বর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরের চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামী নীলফামারী থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩