ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম – মো: আওয়াল হোসেন ওরফে বাবুল হোসেন ওরফে ঠুটা বাবুল ও মো: ইসমাইল হোসেন।

শনিবার (০১ এপ্রিল ২০২৩ খ্রি.) রাত ৮:৫০টায় নটরডেম কলেজের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানস সাংবাদিকদের জানান, কতিপয় মাদক কারবারি মতিঝিল থানার নটরডেম কলেজের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মতিঝিল থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩