ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা
- আপডেট সময় : ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ মে বুধবার সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা সর্বদা তাদের দায়িত্ব পালন করেছেন।
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে চেয়াম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী ঘোড়া প্রতীকে ৪৭৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক ও তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার মোটর সাইকেল প্রতীকে ৩৫৫৬২ ভোট । প্রভাষক ও সাংবাদিক রফিকুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে ১০৫৯ ভোট ও পল্লী চিকিৎসক মতিয়ার রহমান জোড়া ফুল প্রতীকে প্রতীকে ৫৯২ভোট ।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী সোহাগ উড়োজাহাজ প্রতীকে ৪৪০৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান টিউবওয়েল প্রতীকে ২৭৯০০ ভোট পেয়েছেন।
একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি মাইক প্রতীকে ১০২৪২ ভোট পেয়েছেন ও এস এম ফারুকুজ্জামান ফারুক তালা প্রতীকে ২০৫৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ফুটবল প্রতীকে ৪৮১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম সেলাই মেশিন প্রতীকে ২৭৩১১ ভোট পেয়েছেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা কলস প্রতীকে ৭৮৯৫ ভোট পেয়েছেন।

Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















