ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

ভূরুঙ্গামারীতে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করলেন জামায়াতের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করলেন জামায়াতের নেতৃবৃন্দ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করলেন জামায়াতের নেতৃবৃন্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করলেন জামায়াতের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সনাতন ধর্মালম্বীদের মাঝে শুরু হয় আতঙ্ক।

দেশের বিভিন্ন স্থানে ভেঙে ফেলা হয়েছে সনাতন ধর্মালম্বীদের কিছু বাড়িঘর। এই সহিংসতা রুখতে ও সনাতন ধর্মালম্বীদের আতঙ্ক ও ভয়ভীতি দূরীকরণে ভূরুঙ্গামারী উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনসহ সচেতনতামূলক মতবিনিময় সভা করছেন জামায়াত ও ছাত্রশিবিরের উপজেলা নেতাকর্মীরা।

গত রোববার থেকে মঙ্গলবার টানা তিন দিন উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তাদের আতঙ্ক ও ভয়ভীতি দূর করার জন্য মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

উপজেলা আমির মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে জামায়াতের অঙ্গ সংগঠন জামায়াত যুব বিভাগ, শ্রমিককল্যাণ ফেডারেশন, পেশাজীবী পরিষদ, ওলামা বিভাগ ও ছাত্র শিবিরের বেশ কিছু নেতা- কর্মী অংশগ্রহণ করেন। এসময় প্রতিটি এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নেতৃবৃন্দ বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের কোনো ধরনের গুজবে কান দেবেন না। যেভাবে এতদিন আপনারা স্বাধীনভাবে চলাফেরাসহ জীবন নির্বাহ করেছেন, ঠিক একইভাবে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন এবং পরিবার-পরিজন নিয়ে স্বাধীনভাবে বসবাস করবেন।

এ বিষয়ে উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় সার্বজনীন ও পারিবারিক মন্দির সহ প্রায় ৭০ টি মন্দির রয়েছে। আমাদের কোন ব‍্যক্তি বা মন্দিরে কোন হামলার ঘটনা ঘটেনি। জামায়াত ও শিবিরের লোকজন আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমরা নিশ্চিতে আছি।

এ প্রসঙ্গে জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন জানান, অনেক কষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন করে নতুন বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে আর কোনো প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না। সব সময় জামায়াত হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের সুখে-দুঃখে পাশে থাকবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও তাদের সুরক্ষিত রাখতে মতবিনিময় সভাসহ সব খোঁজ খবর অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করলেন জামায়াতের নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪