সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক ও মাদক পরিবহনের বাইকসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও মাদক পরিবহনের বাইকসহ গ্রেফতার ১জন।
ভূরুঙ্গামারীতে ইয়াবা ও মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। মাদক পাচারে ব্যবহৃত একটি বাজাজ সিটি ১০০ সিসি মটর সাইকেল আটক করা হয়েছে ।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পাটেশ্বরী বাজার হতে ডিপেরহাট গামী রাস্তার চাঙরার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আল মামুন বাবু (১৯) কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
এসময় তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা টেবলেট ও একটি ভারতীয় অফিসার চয়েস মদের বোতল উদ্ধার করে পুলিশ। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়। এসআই মাহে আলম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আল মামুন বাবু পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মাছুর খামার গ্রামের শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানা ওসি মোঃ রুহুল আমিন জানান, আসামীকে ইতোমধ্যে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























