ভালো রেজাল্ট করায় বিমানের টিকিট পেল ৮ শিক্ষার্থী ও দুই শিক্ষক  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
 ভালো রেজাল্ট করায় বিমানের টিকিট পেল ৮ শিক্ষার্থী ও দুই শিক্ষক  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

 ভালো রেজাল্ট করায় বিমানের টিকিট পেল ৮ শিক্ষার্থী ও দুই শিক্ষক 

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
 ভালো রেজাল্ট করায় বিমানের টিকিট পেল ৮ শিক্ষার্থী ও দুই শিক্ষক 

ভালো রেজাল্ট করায় বিমানের টিকিট পেল ৮ শিক্ষার্থী ও দুই শিক্ষক ভালো রেজাল্ট করায় ৮ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেল বিমানের টিকিট এবং আকাশপথে রাজধানী ভ্রমণের সুযোগ।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুল। ২০১০ সাল থেকে বেশ সুনামের সহিত স্কুলটি পরিচালনা করে আসছেন বিশিষ্ট শিক্ষানুরাগী পলাশবাড়ী প্রেস ক্লাব ক্রীড়া সম্পাদক সাংবাদিক মতিয়ার রহমান লাভলু। প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানষিক বিকাশের জন্য বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক এবং ধর্মীয় শিক্ষা সহ বিভিন্ন শিক্ষামুলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইতিমধ্য বার্ষিক বনভোজন সরুপ শিক্ষা সফরে দেশের প্রায় সকল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন, এই প্রতিষ্ঠানের সিংহভাগ ছাত্র ছাত্রী। এছাড়াও প্রায় প্রতিমাসে স্কুলের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করে থাকেন পরিচালক। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষামুলক ব্যতিক্রমধর্মী আয়োজনের ধারাবাহিকতায় এ বছরেও ভালো ফলাফল করায় ১১জন শিক্ষার্থীর মাঝে বিমানের টিকিট এবং আকাশপথে রাজধানী ভ্রমণের সুযোগ করে দিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক।

১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের মাঝে বিমানের টিকিট তুলেদেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির এই শিক্ষার্থীরা হলেন, আদিবা হোসেন (দশম শ্রেণি)মরিয়ম আকতার মিমি (নবম শ্রেণি) নওরিন আকতার শ্রাবণী (নবম শ্রেণি) তানসেন হাসান (নবম শ্রেণী) মনিরুজ্জামান মহন (অষ্টম শ্রেণি) আল সুমির(অষ্টম শ্রেণি) বিয়াংকা রানী মহন্ত (ষষ্ঠ শ্রেণি) বাধন (নবম শ্রেণি) এবং শিক্ষক দুজন হলেন জহুরুল ইসলাম, জামিউল ইসলাম জাহিদ।যাদের তত্ত্বাবধানে রয়েছেন সানজিদা রহমান তৃষ্ণা (সিনিয়র শিক্ষক)।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে মেয়র জানায়,হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এমন ব্যাতিক্রমধর্মী আয়োজন সত্যি অনেকটা প্রশংসনীয়। লেখাপড়ায় উৎসাহ যোগাতে এবং মানষিকবিকাশে সহায়তায় শিক্ষার্থীদের জন্য এমন উদ্যাগ অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আর সেজন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহোযোগিতা থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা যেভাবে একটি উন্নত রাষ্ট্রের লক্ষ্যে দেশ পরিচালনা করে যাচ্ছেন সেজন্য আমাদের সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করতে হবে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!