ভারতের চার রাজ্যের মধ্যে তিন রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি
- আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে
ভারতের চার রাজ্যের মধ্যে তিন রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি।
আজ ভারতের রাজস্থান ও মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় ও তেলেঙ্গানা রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশ হতে চলেছে। এখন পর্যন্ত যা খবর তাতে রাজস্থান রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেস কে হারিয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি।
সেই সঙ্গে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্য প্রদেশে পুনরায় ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। সাথে সাথে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ছত্তিসগড় রাজ্যের ক্ষমতা দখল করতে পারে বিজেপি এখন পর্যন্ত যা খবর হতে চলেছে তাতে বিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেসের সাথে সমান্তরাল ভাবে টক্কর চলেছে।
অপরদিকে ভারতের দক্ষিণ রাজ্যে তেলেঙ্গানাতে টি আর এস কে হারিয়ে ক্ষমতা দখল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার। তবে কিছু দিন আগে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারত জড়ো আন্দোলন শুরু করে তাতে প্রভাব ফেলে দেয় সারা ভারতের বিভিন্ন রাজ্যেয়।
কিন্তু ছয়মাস হতে না হতে সেই দৃশ্য ফিকে হয়ে গিয়েছে। ভারতের রাজস্থান রাজ্যের মোট আসন ২৩০টি, তার মধ্যে বিজেপি এগিয়ে ১৬০টি, এবং ভারতের জাতীয় কংগ্রেস ৭০টি, তে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ রাজ্যের মোট আসন হল ১৯৯টি এখানে বিজেপি এগিয়ে যাচ্ছে।
সেই সঙ্গে ভারতের ছত্তিশগড় রাজ্যেয় এগিয়ে যাচ্ছে বিজেপি। তবে ছত্তিসগড় রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের সাথে বিজেপি সমান্তরাল ভাবে টক্কর দিয়ে যাচ্ছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের টি আর এস কে প্রত্যাখ্যান করছে সেখানকার মানুষ। এই রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার।
আজকের এই ঐতিহাসিক জয়ে ২০২৪শে লোকসভার আগে কিছুটা বাড়তি সুবিধা পাবে বিজেপি। আজকের এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিজেপি নেতা অমিত শাহ রাজস্থান রাজ্যে মধ্যপ্রদেশ সহ চার রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।
আজকের রাতে দিল্লিতে বিজেপির জয়ী বিধায়ক নিজ নিজ রাজ্যের নেতাদের ডেকেছে বৈঠক করার জন্য। তিন রাজ্যের ক্ষমতা দখল করার পর সেখানকার নেতা ও কর্মীরা মেতে ওঠেন আনন্দে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























