ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত  এক 

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারীতে এক সড়ক দুর্ঘটনায় আলমগীর সিকদার নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারীর সোতাশী গ্রামের মোমিন মার্কেটের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের আক্কাস সিকদারেরর ছেলে।

আলমগীর দম্পতির দুই ছেলে ও এক মেয়ে।
জানা যায়, বেলজানি গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আলমগীর সিকদার তার স্ত্রীসহ ফরিদপুর যাচ্ছিলেন।

সোতাশী নামক স্থানে পৌঁছলে ফরিদপুর থেকে বোয়ালমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা তামিম এন্টারপ্রাইজ নামের দ্রুতগামী একটি বেপরোয়া বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে চালক আলমগীর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলমগীরের স্ত্রীও সড়কে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা সাথে সাথে উভয়কেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

তার স্ত্রীকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত  এক 

আপডেট সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩