বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
- আপডেট সময় : ১১:১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান করছে।
বুধবার (২১ জুন) সন্ধ্যা থেকে প্রেমিক ইলিয়াস (১৭) বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে তার প্রেমিকা মার্জিয়া (১৬) নামের এক তরুণী।
তবে বুধবার সন্ধ্যা থেকে প্রেমিক ইলিয়াস পলাতক রয়েছেন।
প্রেমিক ইলিয়াস আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দরখালী গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে। মার্জিয়া শরিয়তপুর জেলার জাজীরা পাঁচচর বিকেনগর গ্রামের মোশারেফ শিকদারের মেয়ে।
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া মার্জিয়া বলেন, আড়াই মাস ধরে আমাদের মধ্যে ফেইসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের ফাঁদে ফেলে ইলিয়াস বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় আমার কাছ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন।
গত ২১ জুন বুধবার রাতে আমি ইলিয়াসের বাড়িতে আসলে ইলিয়াস পলিয়ে যায়। তার পরিবারের লোকজন এই সম্পর্ক মানতে নারাজ। বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।
প্রেমিক ইলিয়াস পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক ইলিয়াসের মন্তব্য পাওয়া যায়নি। তবে ইলিয়াসের বাবা ইব্রাহিম বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়েছে কিনা আমি জানিনা। তবে চেষ্টা করছি আজ রাতের মধ্যেই ফয়সালা করার।
এ বিষয়ে আমতলী থানার এএসআই আজিজুর রহমান জানান, রাতে টহলে থাকা অবস্থায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
মেয়ে মার্জিয়ার কোন অভিযোগ না থাকায় স্থানীয়দের সাথে কথা বলে মার্জিয়াকে ইব্রাহিম হাওলাদারের জিম্মায় রেখে আসি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























