বদলগাছীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
বদলগাছীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আটকের পর সোমবার প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র্যাব। আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের মো. জহির উদ্দিন সোনারঙ্গছেলে মো. রাজু আহমেদ (২৫)।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানার মথুরাপুর এলাকা থেকে আটক করে। আটকের পরে আসামিদেরকে তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আসামী গাফফার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজু এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটক আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আবুজার গাফফারী
নওগাঁ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























