ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে প্রাইভেটকার হতে ৭২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

বদলগাছীতে প্রাইভেটকার হতে ৭২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বদলগাছীতে প্রাইভেটকার হতে ৭২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১

নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা এলাকা হতে ১টি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব। এসময় মাদক পাচারের অভিযোগে ১জনকে গ্রেপ্তার করে র‌্যাব এবং এ সময় প্রাইভেট কার চালক কৌশলে পালিয়ে যায়।

আজ বুধবার (২৮শে ফেব্রুয়ারি) সকাল ১১:৩০টায় দিকে নওগাঁ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক। গ্রেপ্তারকৃতের নাম মনির হোসেন (৪২)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেম এর ছেলে।

মেজর মোঃ শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, জানতে পারে, আজ বুধবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে এবং তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭২ কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তবে চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামির প্রাইভেট কারে লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা ও ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

মেজর শেখ সাদিক আরোও জানান, গ্রেপ্তারকৃত আসামী মনির ও পলাতক আসামী আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়।

আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংবাদ সন্মেলনে বলা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে প্রাইভেটকার হতে ৭২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪