পশ্চিম বাংলার ইমাম মোয়াজ্জেম এবং পুরোহিতের ভাতা বাড়ছে
- আপডেট সময় : ০৮:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
আজ থেকে পশ্চিম বাংলার ইমাম ও মোহাজ্জেম এবং পুরোহিতদের ভাতা বাড়ছে।
পশ্চিম বাংলার ইমাম ও মোহাজ্জেম এবং পুরোহিতদের ৫০০টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মমতার।
বৈকালে কলকাতার নেতাজী ইন্দোর স্টেডিয়ামে সারা পশ্চিম বাংলার ইমাম ও মোহাজ্জেম এবং পুরহিতদের একটি সেমিনারে অংশগ্রহণ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী দিনে পশ্চিম বাংলার ইমাম ও মোহাজ্জেম এবং পুরোহিতদের মাহিনা ৫০০টাকা, বেড়িয়ে দেওয়া হল। আরও বলেন যে পশ্চিম বাংলার ওয়াকফ্ বোর্ড কি পরিমাণ অর্থ দেয় তা সঠিক ভাবে জানেন না।
পশ্চিম বাংলায় বর্তমানে আর্থিক সঙ্কট থাকার সত্ত্বেও তার সরকার মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা ৫০০টাকা বাড়াচ্ছে।
বর্তমানে পশ্চিম বাংলার ইমামদের এবং মোহাজ্জেম এবং পুরোহিতদের ভাতা ২৫০০টাকা, মোয়াজ্জেম এর ভাতা ১০০০টাকা। এখন থেকে পশ্চিম বাংলার ইমাম ভাতা প্রদান করা হবে ২৫০০টাকা, মোহাজ্জেম এর ভাতা প্রদান করা হবে ১৫০০টাকা।
এদিন কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত হওয়া বহু মুসলিম ইমাম ও মোহাজ্জেম পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি ৫০০টাকা ভাতা প্রদান করার ঘোষণায় খুশি হয়নি।
তাদের দাবি ভারতের বহু রাজ্যের ইমাম ও মোহাজ্জেম এর ভাতা পশ্চিম বাংলা সরকারের থেকে বেশি। এমনকি বি জে পি শাসিত অঞ্চল গুজরাট ও আম আদমি পার্টি শাসিত দিল্লি এবং ভারতের জাতীয় কংগ্রেসের শাসিত রাজস্থান ও কর্নাটক রাজ্যের ইমাম ও মোহাজ্জেম এর ভাতা ১০০০০ টাকা শুধুমাত্র পশ্চিম বাংলায় কম।
এদিন মোহাজ্জেম এবং ইমাম ভাতা ৫০০টাকা, বাড়ানোর জন্য কটাক্ষ করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা ও বি জে পি নেতা শ্রী শুভেন্দু অধিকারী।
এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ ববি হাকিম ও কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা সাবির সাহেব এবং মাওলানা ফজলুল রহমান সাহেব সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ইমাম। এই সভায় পশ্চিম বাংলার প্রতিটি জেলার ইমাম ও মোয়াজ্জেমরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























