ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির ব্যয় ২৮৬ কোটি রুপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মোট ৫২৯ দশমিক ৩৮ কোটি রুপি ব্যয় করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মে মাসে সমাপ্ত এই নির্বাচনের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব সম্প্রতি দেশটির নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। এই বিশাল খরচের একটি বড় অংশ ব্যয় হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসা বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনি প্রচারণায় ব্যয় করেছে ২৮৬ কোটি রুপি।

কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে দলের প্রচারের পেছনে ২১৭ দশমিক ১৬ কোটি রুপি খরচ হয়েছে। এছাড়া দলীয় প্রার্থীদের জন্য ব্যয় করা হয়েছে ৬৯ দশমিক ৮৩ কোটি রুপি এবং প্রার্থীদের প্রচারের খরচ মেটানোর জন্য মোট ৫৮ দশমিক ৮০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ ছাড়াও আসামে ৯৬ দশমিক ২৬ কোটি রুপি, কেরালায় ৮২ দশমিক ৬৭ কোটি রুপি, তামিলনাড়ুতে ৫১ দশমিক ৫৬ কোটি রুপি এবং পুদুচেরিতে ১১ দশমিক ৮৯ কোটি রুপি ব্যয় করেছে পদ্মশিবির।

পাঁচ রাজ্যের নির্বাচনি লড়াইয়ে বিপুল এই অর্থ ব্যয়ের পর বর্তমানে বিজেপির দলীয় তহবিলে সাত লাখ ৬৮৯ দশমিক ০৬ কোটি রুপি জমা রয়েছে বলে জানানো হয়েছে। ২০৭টি আসনে জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠনের পর বিজেপি তাদের আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতেই কমিশনের কাছে এই প্রতিবেদন দাখিল করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির ব্যয় ২৮৬ কোটি রুপি

আপডেট সময় : ১১:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬