নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে জরিমানা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে জরিমানা

 

 

 

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে জরিমানা

 

 

 

 

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে জরিমানা।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে নীলফামারী সদর উপজেলার গাছবাড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানকালে আনুমানিক ০৪ (চার) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে মেসার্স মায়ের দোয়া স্টোরকে ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ৩

 

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।

 

 

এ সময় অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি চৌকস দল সহযোগিতা করে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!