ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

নিয়ামতপুরে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে গ্রেফতার

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৩৪৯ বার পড়া হয়েছে

নিয়ামতপুরে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর নিয়ামতপুরে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে ওয়াশরুম’র ভিতর লুকায়িত ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী তরিকুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। তরিকুল ইসলাম (৩০) নিয়ামতপুর উপজেলার রাউতাড়া এলাকার বাসিন্দা একরামুল হক এর ছেলে।

গত রোববার (১০ ডিসেম্বর ২০২৩) ইং তারিখ রাত ০৮: ৩০ ঘটিকায় সময় নওগাঁ জেলার নিয়ামতপুরের রাউতাড়া এলাকা হতে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম তারেকে গ্রেফতার করে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী তরিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা দল তরিকুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরবর্তী গত রোববার (১০ ডিসেম্বর) রাত ০৮৩০ ঘটিকায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ইন্ট উইং, র‌্যাব সদর দপ্তরের সহায়তায় নওগাঁ জেলার নিয়ামতপুরের রাউতারা এলাকায় মাদক ব্যাবসায়ি তরিকুলের বসত বাড়ির ওয়াশরুমের ভিতর সাদা বস্তার মধ্যে লুকিয়ে রাখা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করে।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীর বসত বাড়ির ওয়াশরুমের ভিতর সাদা বস্তার মধ্যে লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানী কমান্ডার মেজর মোঃ শেখ সাদিক জানান, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিয়ামতপুরে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩