ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ

নাগেশ্বরীর আয়নালের ঘাটে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন 

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

নাগেশ্বরীর আয়নালের ঘাটে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরীর আয়নালের ঘাটে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছে।

নাগেশ্বরী বামনডাঙ্গার দুধকুমার নদীর পাড় ঘেঁষে (আয়নালের ঘাট) অবৈধ ড্রেজার দিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন করে চলছে বালু বিক্রয়। ফলে নদী ভাঙ্গন রোধে ভেস্তে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের লক্ষ কোটি টাকার জিও ব্যাগ ও বোল্ডার প্রকল্প।

অপরদিকে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন অধিদপ্তরের নজরদারি না থাকায় স্থানীয় বালু খেকোরা বেপরোয়া ভাবে নদীর পাড় ঘেষে ড্রেজিং করে বালু উত্তোলনে গড়ে তুলছে অবৈধ বালু ব্যবসার অভয়ারণ্য।

স্থানীয়রা জানায় বালু উত্তোলনের ফলে আবাদি জমিসহ ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। বন্যার সময় নদী ভাঙ্গন থেকে বাঁচতে এভাবে বালু উত্তোলন রোধ করা খুবই জরুরি।

একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে নদীর গভিরতা বাড়াচ্ছে, ফলে দিন দিন নদী ভাঙ্গন বেড়েই যাচ্ছে।

নদী পাড়ে বসবাসকারী আমিনুর রহমান বলেন “আমার জায়গাজমি নাই, নদীর উপরে কোনরকম ঘরতুলে আছি,যে ভাবে নদী থেকে বালু তুলা হচ্ছে,হয়তো কয়েকদিনের মধ্যে আমার বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে যাবে”।

প্রতিবেদক অবৈধ ড্রেজারের ছবি তুলতে গেলে ড্রেজার মালিক আবুল হোসেন দাম্ভিকতার সাথে বলেন-“ছবি তুলবার চান তোলেন। কি হয় পরে দেকমো এলা, কতজনে তো আসিল গেইল”।

সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছি।

তবে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। যতো দ্রুত সম্ভব লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীর আয়নালের ঘাটে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন 

আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩