নতুন এমপিও নীতিমালা ২০২৫ জারি: অনার্স–মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নতুন এমপিও নীতিমালা ২০২৫ জারি: অনার্স–মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

নতুন এমপিও নীতিমালা ২০২৫ জারি: অনার্স–মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
শিক্ষা ভবন

 

 

নতুন এমপিও নীতিমালা ২০২৫ জারি: অনার্স–মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ

 

 

নতুন এমপিও নীতিমালা ২০২৫ জারি: অনার্স–মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ।
বেসরকারি স্কুল ও কলেজের জন্য নতুন এমপিও নীতিমালা ২০২৫ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ, প্রতিষ্ঠান এমপিওভুক্তির সূচকে পরিবর্তনসহ একাধিক নতুন বিধান যুক্ত হয়েছে।

 

 

রোববার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫’ প্রজ্ঞাপন প্রকাশ করে। নীতিমালাটি ৪ ডিসেম্বর থেকে কার্যকর হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

 

উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানান, নতুন নীতিমালায় এমপিওভুক্তির সূচকে পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো একাডেমিক স্বীকৃতি বা অধিভুক্তির জন্য আলাদা সূচক যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী থাকার শর্তও বজায় রাখা হয়েছে।

 

 

আগে কেবল সরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা কয়েকটি অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করা শিক্ষকরা স্কেল পেতেন। এখন থেকে যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানের বিএড ডিগ্রি গ্রহণযোগ্য হবে, তবে প্রতিষ্ঠানটির জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসির অধিভুক্তি থাকতে হবে এবং এই ঘোষণা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত থাকতে হবে।

 

 

বেসরকারি কলেজে অনার্স পরিচালনা করলেও এতদিন কেবল ডিগ্রি বা পাস কোর্সে এমপিও পাওয়া যেত। নতুন নীতিমালা অনুযায়ী এসব কলেজ এখন অনার্স স্তরেও এমপিওভুক্তির আবেদন করতে পারবে।

 

এছাড়া গত অক্টোবরে বেসরকারি কলেজে জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করার সিদ্ধান্তও নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে।

নীতিমালার ২৪ নম্বর ধারায় শিক্ষকতার পেশাগত উৎকর্ষের জন্য ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-

১. কোচিং বাণিজ্য ও নোটবুক ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা।
২. পাঠ্যক্রম, শিক্ষণ-শিখন, শুদ্ধাচার ও নিয়মানুবর্তিতা অনুসরণের বাধ্যবাধকতা।
৩. বিষয়ভিত্তিক উচ্চমানের দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের তাগিদ।
৪.প্রশাসনিক ও একাডেমিক শৃঙ্খলায় কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন।
৫.প্রতি বছর ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ও পুরস্কার প্রদান।

 

 

মন্ত্রীপর্যায়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময় জারি করা সংশোধনী ও স্পষ্টীকরণগুলোও নতুন নীতিমালায় একীভূত করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ২৮ মার্চ সর্বশেষ এমপিও নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!