নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১১৭০৬ বার পড়া হয়েছে
নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায়
বাস্তবায়নের উদ্যেশ্যে বিকেল পাঁচটায় মুক্তির মোড় মডেল মসজিদ হতে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব।
পড়ুন>>নাগেশ্বরী দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে
বক্তব্য রাখেন এনসিপি জেলা আহবায়ক মাহফুজুর রহমান রুবেল চৌধুরী, এবি পার্টির জেলা কমিটির আহবায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম, বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা উপদেষ্টা খন্দকার রেজাউর রহমান টুকু, খেলাফত মজলিসের জেলা সহ সাধারন সম্পাদক ডাঃ আবু সাইদ, শিবিরের জেলা সভাপতি আজফারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার।
পড়ুন>>নাগেশ্বরীতে গরুর মাংস বিক্রি নিয়ে নানা গুঞ্জন
গনভোভোটের রায় বাস্তবায়নের দাবী করেন।
জুলাই সনদের দ্রুত বাস্তবায়নসহ অবিলম্বে সংস্কার কার্যকরের দাবি করে বক্তব্য রাখেন ১১ দলীয় নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























