নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা

নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা

সরকার পতনের পর ট্রাফিক পুলিশের সদস্যরা নেই সড়কে। নওগাঁর প্রধান সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা তাঁদের সহযোগিতা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১ টায় সরজমিন গিয়ে দেখা যায়, শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাজের মোড় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন তারা।

ব্রীজের মোড়ে সড়কে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন একদল শিক্ষার্থী। বাটার মোড়ে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন পাঁচ শিক্ষার্থী।

এ সময় কথা হয় নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রিমা বলেন, ‘এখানে আমরা এসেছি দেশের সেবা করতে। সড়কের যান চলাচল নিরাপদ করতে এবং যানজট মুক্ত এ শহর রাখতে আমরা ২৫ জন শিক্ষার্থী এ কাজে নিয়োজিত। দেশটা আমাদের সুন্দর করে সাজাতে সকলের সহযোগিতার প্রয়োজন।’

এ সময় শিক্ষার্থীর পাশে পানি নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়। সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়, হেলমেট ছাড়া মটরসাইকেল না চলানোর অনুরোধ।

পথচারীরাও বলেন, আজ শিক্ষার্থীরা যে কাজটি করছে সে কাজটি আমাদের সকলের করা উচিত এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট লেনে চলাফেরা করা উচিত।

এ প্রসঙ্গে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর (টিম লিডার) শামীম রেজা  বলেন, ‘দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিক্ষার্থীদের পাশাপাশি যানজট নিরসনের কাজ করছে।

যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের সচেতন করতে হেলমেট ব্যবহারে পরামর্শ দিচ্ছি। এবং নির্দিষ্ট লেন দিয়ে চলাচলে অনুরোধ করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!