নওগাঁয় টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
প্রতিকী ছবি

 

 

 

নওগাঁয় টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 

 

নওগাঁ সদর উপজেলায় একটি বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়েছে।

 

 

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গত সোমবার (২৬ জানুয়ারি) সকাল আটটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়—তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে একটি নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পড়ুন>>প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের দিয়ে ধানের শীষের স্লোগান

 

নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

পুলিশ আরও জানায়, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!