দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৫:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।
কুষ্টিয়ার দৌলতপুরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পারফরম্যান্স বেইজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBSSI) এর আওতায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো: ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী।
পড়ুন>>কুড়িগ্রামে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামাল আহমেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোছাঃ সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারি প্রোগ্রামার সোহেল রানা, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষিত হতে চাইলে পড়াশোনার বিকল্প নেই । তিনি বলেন, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হলে মোবাইল ফোন ও সকল প্রকার মাদকের আসক্তি থেকে বেরিয়ে এসে পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
পড়ুন>> সাপ ধরতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু: খেয়ে ফেললেন সেই সাপ আরেক সাপুড়ে
২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ে কৃতিত্বের ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে যশোর শিক্ষা বোর্ড মেধাবী হিসেবে মনোনীত করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























