দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধ আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধ আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধ আটক

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী সাহাজুল ফকির

 

দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধ আটক

 

 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় এক ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। এ সময় সাহাজুল দ্রুত পালিয়ে যান।

পড়ুন>>লালপুরে ইভটিজিং এর অভিযোগে আটক -২

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে।

পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় একাধিক জনের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত সাহাজুল পেশায় রাজমিস্ত্রি। শিশুর বাড়ির পাশে মেছের ফকিরের আস্তানায় নিয়মিত গাঁজা সেবন করতে যায়। গত কয়েকদিন ধরে এ মেছের ফকির বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাটি জানাজানি হয়।

এ বিষয়ে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!