দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরিহরপুর অঞ্চল এর প্রধান হলেন রাইহান লস্কর
- আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরিহরপুর অঞ্চল এর প্রধান হলেন রাইহান লস্কর।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরিহরপুর অঞ্চল এর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন রাইহান লস্কর।
গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের মোট ১১টি, অঞ্চল এর মধ্যে তৃনমূল দলের দখলে চলে যায় ১০টি, অঞ্চল।
তার মধ্যে ব্যতিক্রম মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের শক্তিশালী অঞ্চল উত্তর কুসুম। এখানে মোট ২৯টি, আসন ছিল। তার মধ্যে তৃনমূল দলের ছিল মোট ১২টি, আসন।
ভারতের জাতীয় কংগ্রেসের ছিল ১১টি, আসন এবং আই এস এফ এর ছিল চারটি আসন। সি পি আই এম এর ছিল একটি আসন এবং নিরদল সদস্য ছিলেন একজন।
কিন্তু তৃনমূল দলের খামখেয়ালীতে এবং তৃনমূল দলের কিছু নেতাদের অসহযোগিতার ফলে এই অঞ্চলের দখল নেয় ভারতের জাতীয় কংগ্রেস।
প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক মগরাহাট পশ্চিমের বিধায়ক জননেতা প্রায়ত আবুল বাশার লস্কর স্ত্রী মমতাজ মাসকিনা বেগম।
তিনি তৃনমূল দলের বিক্ষুব্ধ সদস্যদের সাথে নিয়ে অঞ্চল দখল নেয়। উপপ্রধান হয় তৃনমূল দলের আবেদালি লস্কর। বাকি ১০টি, অঞ্চল দখল করে তৃনমূল দল।
আজ মগরাহাট পশ্চিমের হরিহরপুর অঞ্চল এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৃনমূল দলের যুব নেতা ও প্রাক্তন ছাত্র নেতা রাইহান লস্কর। তিনি দীর্ঘদিন ধরে তৃনমূল দলের যুব ও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
তার বাবা একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত ছিলেন মগরাহাট পশ্চিমে। তার বাবা মোসরাফ লস্কর একসময় মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে বহু লড়াই করেন।
তখনকার বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য কারাগারে বন্দী হন। তার পুত্র রাইহান লস্কর ছোট থেকে প্রতিবাদী হিসেবে পরিচিত ছিলেন। তিনি মগরাহাট পশ্চিমের বর্তমান তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের লড়াকু নেতা মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের বর্তমান সভাপতি শ্রী সব্যসাচী গায়েন এর ঘনিষ্ঠ।
মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও বর্তমান মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য এবং পশ্চিম বাংলার বে সি এবং এস টি সেলের নেতা নুরুজ্জামান সেখ ওরফে মন্টু ভাগ্নে।
এই অঞ্চলের দখল নিতে জোর লড়াই চালায় রাইহান লস্কর। তিনি হরিহরপুর অঞ্চল এর দখল নেয় এবং তার নেতৃত্বে প্রধান গঠন হয়। তিনি প্রধান হন।
আজ আনুষ্ঠানিকভাবে রাইহান লস্করকে হরিহরপুর অঞ্চল এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য চার্জ তুলে দেওয়া উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর বি ডি ও এর পক্ষ হতে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























