ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চমক সৃষ্টি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চমক সৃষ্টি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১ আগস্ট ২০২৬ শনিবার; আজকের রাশিফল: জেনেনিন কেমন কাটবে দিনটি ১ আগস্টের আবহাওয়া: দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চমক সৃষ্টি

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চমক সৃষ্টি

নীলফামারীর ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার বিএডিসিতে চলতি মৌসুমে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এলাকায় চমক সৃষ্টি করেছেন উক্ত খামারের উপপরিচালক আবু তালেব মিয়া।

এছাড়াও এই মৌসুমে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি আশা ব্যক্ত করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে চলতি মৌসুমে উপজেলার ০৯নং সোনারায় ইউনিয়নে অবস্থিত বিশেষায়িত ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটি এর পাশাপাশি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ২০২২/২৩ অর্থবছরে পুরাতন ও নতুন আমদানি কৃত নানান জাতের বীজ আলু ৩ শত ৮০.৯০ একর জমিতে চাষ করা হয়েছে।

এর পাশাপাশি ফলনও বাম্পার হয়েছে। এই মৌসুমে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ২ হাজার ১ শত ৫২.মেট্রিকটন থাকলে ও তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

এরমধ্যে আমদানিকৃত উচ্চ ফলনশীল রপ্তানি উপযোগী এবং শিল্পে ব্যবহার যোগ্য এ্যালোয়েট, সানশাইন,কুইন এ্যানি, লেবেলা,এই পাঁচটি জাতের আলু মিনি টিউবার, ব্রিডার বা (প্রাক ভিত্তি) ও ভিত্তি বীজ হিসেবে উক্ত খামারে প্রায় ১ শত ১.৭৯ একর জমিতে চাষ করা হয়েছে এবং ফলনও বাম্পার হয়েছে।

এছাড়াও ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আবু তালেব মিয়া উপ- পরিচালক পদে যোগদানের পর থেকে নানা উন্নয়ন মুখী কার্যক্রমের মধ্যে দিয়ে খামারটির আমুল পরিবর্তন নিয়ে এসেছেন।

এর মধ্যে দুইটি টিস্যু কালচার ল্যাব থেকে পাঁচ লক্ষাধিক প্লানলেট চারা উৎপাদিত হয়েছে কিন্তু চলতি মৌসুমে ১১ লক্ষ ৫০ হাজার চারা উৎপাদিত হয়েছে যা পুর্বের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি এবং মিনি টিউবার সর্বোচ্চ ২৯ মেট্রিকটন উৎপাদিত হয়েছিল। এ মৌসুমে তা প্রায় ৭০ মেট্রিক টনের ও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে ইতিপুর্বে বীজের গুনগত মান খুবই খারাপ থাকায় আশেপাশের এলাকাসহ সারাদেশের কৃষকগন এই খামারের উৎপাদিত বীজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন।

এই সকল বিষয় বিবেচনা করে বিএডিসির উর্দ্ধতন কর্তৃপক্ষ গত ২০২০ সালের জুলাই মাসের দিকে কৃষিবিদ আবুতালেব মিয়াকে উক্ত খামারের উপ-পরিচালক পদে নিয়োগ প্রদান করেন।

আবু তালেব মিয়া উক্ত খামারে যোগদানের পর থেকে হারিয়ে যাওয়া বীজের গুনগত মান ফিরিয়ে আনার লক্ষ্যে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সল্পসময়ের মধ্যে খামারের বীজের গুনগত মান অনেকাংশেই ফিরিয়ে এনেছেন।

এছাড়াও বর্তমানে এই খামারে ফসলের গুনগত মানউন্নয়ন দেখে এলাকাবাসী সহ খামার কর্তৃপক্ষ অত্যান্ত খুশি এবং আনন্দিত।

এবিষয়ে ৯নং সোনারায় ইউনিয়নের কুমডাঙা এলাকার কৃষক সেলিম হোসেন, শালডাঙা গ্রামের আঃ জলিল এবং গোলাম রহমান সহ আরও অনেকে বলেন যে বর্তমান খামারের দায়িত্বে নিয়োজিত আবু তালেব মিয়া উপ-পরিচালক পদে যোগদানের পর থেকে এই খামারের বীজ আলু, আউশ ধান গমসহ যাবতীয় ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে এবং তিনি আসার পর থেকে এই খামারের সুনাম অক্ষুন্ন রেখেছেন।

তাছাড়াও খামারের বীজ আলু সংরক্ষণের জন্য ৮টি সেডের মধ্যে ৫টি নতুন সেড নির্মান কাজ সম্পন্ন করেছেন এবং ৩টি সেডের কাজ চলমান প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও সাধারণ মানুষের চলাচলের জন্য হিরিংবোন রাস্তা নির্মান, ৭টি ব্রিজ নির্মান, প্রায় সাড়ে পাঁচ কিঃমিঃ নালা খনন ও নিচু জমিগুলোতে মাটি ভরাট করে চাষাবাদের উপযোগীসহ খামারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেই যাচ্ছেন।

এর পাশাপাশি মান সম্পন্ন বীজ আলু উৎপাদন সংরক্ষণ এবং তা কৃষক পর্যায়ে বিতরণ জোড়দার করন কাজ প্রকল্পের” মাধ্যমে সুষ্ঠু ভাবে সম্পন্ন করেছেন।

এ বিষয়ে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার (বিএডিসির) উপ-পরিচালক আবু তালেব মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, খামার কর্তৃপক্ষ আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন আমি তা সঠিক ভাবে পালন করার চেষ্টা অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!