ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন 

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন 

ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন

নীলফামারীর ডোমারে ঐতিহ্যেবাহী শতবর্ষী অরাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মাসুদ বিন আমিন সুমনকে আহবায়ক করে ০৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার ৩০ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাতটায় নাট্য সমিতি মিলনায়তনের নিজস্ব কার্যালয়ে পূর্বের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিকের সভাপতিত্বে সকল সদস্যদের উপস্থিতিতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন আহবায়ক মাসুদ বিন আমিন সুমন, এবং কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, আসাদুজ্জামান চয়ন, মিজানুর রহমান সোহাগ, পরশ কুমার চন্দ্র, আরমিন আক্তার জাহান এবং জাকিয়া বেগম চান্দা।

এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, শাহিনুল ইসলাম বাবু, রওশন রশিদ, রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

আলোচনা সভায় সদস্যরা তাদের দাবি তুলে ধরে বলেন খুব শিগগিরই হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ণ করে সাধারণ সভার মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পাশাপাশি প্রতাক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করার পক্ষে সকলেই মতামত পোষণ করেন।

উল্লেখ্য যে, পূর্বের কার্যকরী কমিটির ১৫ জন সদস্যদের মধ্যে ১২ জন সদস্যের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে প্রথমে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর উপস্থিত ১২ জন সদস্যর সকলের সর্বসম্মতি ক্রমে ০৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!