ডোমারে ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

ডোমারে ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ডোমারে ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম
ডোমারে ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম

ডোমারে ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম

 

ডোমারে ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম অনুষ্ঠিত।
নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ৪ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উন্মুক্ত ও সুষ্ঠু পরিবেশে এই নিলাম অনুষ্ঠিত হয়।

পড়ুন>> কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

 

উপজেলা প্রকৌশলী ফিরোজ আলমের তত্ত্বাবধানে নিলাম প্রক্রিয়া কার্যক্রমে উপস্থিত ছিলেন ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা, আমির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

এসময় নিলাম প্রক্রিয়ায় ৫ জন দরদাতা নিলামে অংশগ্রহণ করেন এবং এই ৫ জন দরদাতার মধ্যে সর্বোচ্চ দরদাতা ৫৩ হাজার ৫ শত টাকায় মাসুদ রানাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম তিনি নিলামে ৫৩ হাজার টাকার ডাক দেন। পরবর্তীতে মাসুদ রানা ৫ শত টাকা ডাক বাড়িয়ে দিলে তাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম জানান, সরকারি নিয়ম অনুসারে স্বচ্ছতার মাধ্যমে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ রানাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

পড়ুন>> ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার

 

এবিষয়ে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা বলেন, ভূমি অফিসের পুরাতন অফিস ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।নিলামের মাধ্যমে ভবনটি বিক্রয় হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এসময় স্থানীয়রা জানায়, এ ধরনের স্বচ্ছ ও উন্মুক্ত নিলাম প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!