ডোমারের জামিরবাড়ী একরামিয়া আলীম মাদ্রাসায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
- আপডেট সময় : ১১:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৩৩৯ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারের জামিরবাড়ী একরামিয়া আলীম মাদ্রাসায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।
ডোমারে উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নে অবস্থিত জামির বাড়ী একরামিয়া আলিম মাদ্রাসা।
আজ সোমবার (২৫ শে ডিসেম্বর) দুপুরে জামিরবাড়ী একরামিয়া আলীম মাদ্রাসায় বড়দিন উপলক্ষে মাদ্রাসা বন্ধ থাকলেও গত রবিবার পতাকা না নামিয়ে আজও পতাকা উত্তোলন রেখে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী একরামিয়া আলীম মাদ্রাসার মুল দরজায় তালা বদ্ধ এবং ভিতরেও কেউ নেই। ২৫ শে ডিসেম্বর বড় দিন উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকলেও কেন দুপুর ২টায় পতাকা মাদ্রাসায় উড়ছে, এমন প্রশ্ন করলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা বাসী জানায়, সকাল থেকেই পতাকা উড়ছে। সম্ভবত গতকাল রবিবার পতাকা নামানোই হয়নি।
এ বিষয়ে প্রতিনিধির সাথে ঘটনাস্থল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি তাকে মোবাইল করে ডেকে এনে কথা বলব।
এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ডোমার উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) কমান্ডার ও উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ জানান, আমি এখনই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে বলব, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ।
ঘটনার বিষয়ে জামিরবাড়ী একরামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একরামুল হক জানান, পিয়নটা ভুল করে পতাকা উত্তোলন করেছে। ও মনে করেছে আজ ২৫ ডিসেম্বর নয় ২৪শে ডিসেম্বর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























