ডিমলার ভূমি কার্যালয়ের কর্মচারী ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডিমলার ভূমি কার্যালয়ের কর্মচারী ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

ডিমলার ভূমি কার্যালয়ের কর্মচারী ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
ডিমলার ভূমি কার্যালয়ের কর্মচারী ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত
হাসফিয়া আক্তার বানু চৌধুরী।

 

 

ডিমলার ভূমি কার্যালয়ের কর্মচারী ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত

ডিমলার ভূমি কার্যালয়ের কর্মচারী ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত।
নীলফামারী ডিমলায় ঘুষ নেওয়ার অভিযোগে উপজেলা ভূমি কার্যালয়ের এক নারী কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি তার ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।

 

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে বুধবার বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

বরখাস্ত ওই নারী কর্মচারী হলেন- হাসফিয়া আক্তার বানু চৌধুরী। তিনি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত ছিলেন। আদেশে বলা হয়। বর্তমানে তিনি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত আছেন।

পড়ুন>>ভারতে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর

 

এর আগে তিনি নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে জমির নামজারি সংক্রান্ত কাজে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। ভিডিওটি প্রচারের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ের জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

 

 

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জমির নামজারি করতে অফিসে এসেছেন। এ সময় হাসফিয়া আক্তার তার কাছ থেকে ঘুষের টাকা গুনে নিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত রোববার তাকে বদলি করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

তবে অভিযোগ অস্বীকার করে হাসফিয়া আক্তার বানু চৌধুরী বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি কোনো ঘুষ নেননি। ভিডিওটি তার না। জানতে চাইলে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!