ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলা সদর থানাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ৫৮০ গ্রাম শুকনো গাজা, ৮০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) রাতে জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের গড়েয়া রোডস্থ ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে অভিযান চালায়।

অভিযানে ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার মৃত মকলেছুর রহমান ওরফে মোখলেছুরের ছেলে মো. মাসুদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করে।

সেই সাথে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার রুহিয়া থানার গঞ্জুরবাড়ী গ্রামের সাগর আলীর ছেলে মো. সারোয়ার হোসেন ওরফে ঝুলুকে ১৫৫ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়াও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ছিলাছাপা গ্রামস্থ লোহাগাড়া থেকে পীরগঞ্জ গামী রাস্তার উপর থেকে ৪ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মো.মমতাজ আলীকে গ্রেপ্তার করে। সে ওই উপজেলার ঘোড়াধাপ গুচ্ছগ্রাম গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

একই দিনে রাণীশংকৈল থানা পুলিশ নেকমরদ ভবানন্দপুর (টাওয়ার পাড়া) এলাকা থেকে ২০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গোয়াকারী গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। সেই সাথে পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁওগামী পীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

উপজেলার ভেলাতৈড় গ্রামের মো. হাফিজ উদ্দীনের ছেলে মো. দুলাল হোসেনকে ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে রুহিয়া থানা পুলিশ রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

১২০ গ্রাম শুকনো গাঁজাসহ রিপন বর্মনকে গ্রেপ্তার করা হয়। সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মোলানী (ধামাপাড়া গ্রামের বাগ্যনাথের ছেলে। পৃথক ৬টি ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার পিপিএম উত্তম প্রসাদ পাঠক জানান অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে। এবং এরকম অভিযান সমগ্র জেলায় চলমান রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪