চিলাহাটির বন বিভাগের কাঠের লকসহ আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চিলাহাটির বন বিভাগের কাঠের লকসহ আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’

চিলাহাটির বন বিভাগের কাঠের লকসহ আটক ১

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
চিলাহাটির বন বিভাগের কাঠের লকসহ আটক ১
চিলাহাটির বন বিভাগের কাঠের লকসহ আটককৃত মিজান।

 

 

 

চিলাহাটির বন বিভাগের কাঠের লকসহ আটক ১

 

চিলাহাটির বন বিভাগের কাঠের লকসহ আটক ১।
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গোঁসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে ট্রলি বোঝাই করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথিমধ্যে জব্দ করে চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। এই ঘটনায় মিজান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

রবিবার ২৩শে নভেম্বর সকালে ঘটনাটি ঘটেছে গোঁসাইগঞ্জ বন বিভাগের পার্শ্ববর্তী এলাকা সাবেদ মেম্বার পাড়া আশরাফুলের বাড়ির খুলিতে। গোপন সংবাদের ভিত্তিতে  চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই পলাশ চন্দ্র ও এএস আই হাবিবুর রহমান এর নেতৃত্বে দুইজন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সাবেদ মেম্বার পাড়ায় আশরাফুলের বাড়িতে গিয়ে একটি ট্রলিতে ১৪টি কাঠের লক উদ্ধারসহ ট্রলি চালক মিজান (২৫) পিতা রশিদুল ইসলামকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

পড়ুন>>বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের শোয়ার ঘর

 

ট্রলি চালক মিজানকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই কাঠের মালিক জাহাঙ্গীর আলম (৩০) সে প্রায় সময় গোসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে আমার মাধ্যমে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করে।

 

 

এ বিষয়ে, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ চন্দ্র জানান, ইতিপূর্বে গোসাইগঞ্জ বন বিভাগের দুই দুইটি মামলায় আমি তদন্ত অফিসার আজ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাঠের লক ভর্তি একটি ট্রলি উদ্ধার করি সেসময় বনদস্যু জাহাঙ্গীর দূর থেকে আমাদের লক্ষ্য করে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দিচ্ছিল আমি একটুখানি এগিয়ে গেলেই সে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

 

 

পরবর্তীতে ট্রলিচালক মিজানকে গ্রেপ্তার করে ট্রলিসহ চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসি এবং জব্দকৃত মালের তালিকা ও গ্রেফতারকৃত মিজানকে ডোমার থানা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম মিজানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!