ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো যুবক ছাত্রলীগের

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

ছবি নেট থেকে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো যুবক ছাত্রলীগের

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো যুবকের পরিচয় মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে। সন্দেহভাজন ওই যুবক বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আরবি বিভাগের এক শিক্ষার্থীর ছবি পেয়েছি। বিষয়টি ভেরিফাই করার চেষ্টা করছি। যদিও তাকে ব্যক্তিগতভাবে চিনতে পারছি না। ছবিটি নিয়ে বিভাগে কাজ চলছে। চেষ্টা করছি বিষয়টি অতি দ্রুত নিশ্চিত করতে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর জড়িত হওয়ার বিষয়টি সত্যি হলেও হতে পারে। কারণ গত জুলাইয়ে এমন অনেককে দেখেছি যাদের কল্পনাও করতে পারিনি যে, তারা শিক্ষার্থীদের ওপর হামলা করবে।

এবিষয়ে আরবি বিভাগের ছাত্র ও প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় থাকা ওই শিক্ষার্থীর সহপাঠী নাসির বলেন, ক্লাসের যতজন এই আগুন লাগানো ফুটেজ দেখছে, প্রায় সবাই নিশ্চিত যে ওই শিক্ষার্থীই এ কাজ করেছে। সে কয়েক দিন আগেও ভোর বেলায় একাত্তর হলের সামনে গিয়ে ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়ে গেছে এবং প্রকাশ্যে তার টাইমলাইনে পোস্টও করেছে। কিন্তু এ ঘটনার পর সে ফেসবুক আইডি ডিএক্টিভেট করেছে।

পড়ুন>>চারুকলার মোটিফ পোড়ানোর পর এবার বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

বিভাগের শিক্ষার্থীরা জানান, তিনি ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত এবং জুলাইয়ে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন অভিযুক্ত ওই শিক্ষার্থী। এর প্রতিবাদে তাকে বিভাগ ও হল থেকে বয়কটও করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না তিনি।

একই সুরে কথা বলেছেন আরবি বিভাগের শিক্ষার্থী সাকিল। তিনি বলেন, শুধু আমি না আমাদের ব্যাচের সবাই তাকে শনাক্ত করতে পেরেছে। হলে থাকাকালীন ছাত্রলীগের সঙ্গে খুব সক্রিয়ভাবে জড়িত ছিল সে।

অভিযোগের বিষয়ে জানতে সন্দেহের তালিকায় থাকা ওই শিক্ষার্থীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো যুবক ছাত্রলীগের

আপডেট সময় : ১১:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫