ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ বাগেরহাটের মোরেলগঞ্জ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ বাগেরহাটের মোরেলগঞ্জ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ বাগেরহাটের মোরেলগঞ্জ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ বাগেরহাটের মোরেলগঞ্জ

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ বাগেরহাটের মোরেলগঞ্জ

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। রোববার (২৬ মে) দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কয়েক হাজার লোক সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন। মধ্য রাতের জলোচ্ছ্বাসে ডুবেছে গোটা উপজেলা। সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে বহুরবুনিয়া অভিমুখের রাস্তাটি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পানিবন্দি হাজারও কর্মজীবী মানুষ।

এ বিষয়ে সোমবার (২৭ মে) সকালে কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ঝড় এখনো চলছে। রাস্তাঘাট সবকিছু ২-৩ ফুট পানির নিচে রয়েছে। কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

তাই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে। তবে, মৎস্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!