খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রকাশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার অংশ হিসেবে পরে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।
সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল জানান, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply