সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে দূর্বৃত্তদের আক্রমণে ইউপি চেয়ারম্যান গুরুতর আহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনি দূর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত হয়েছে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানাগেছে, গতকাল সোমবার (২৩ জানুয়ারী) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বন্ধুর বাজারে ব্যক্তিগত অফিসে লোকজন নিয়ে বিশেষ বৈঠক করছিলেন ইউপি চেয়ারম্যান রনি।পড়ুন>>কুড়িগ্রামে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা
এ সময় ১০-১২জন দূর্বৃত্ত লাঠি, লোহার রড নিয়ে ওই অফিসে চেয়াম্যোনের উপর অতির্কত হামলা করে এলোপাথারী মারপিট করতে থাকে।
এসময় দূর্বৃত্তদের রডের আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় চেয়ারম্যান রনি। মারপিট শেষে দূর্বৃত্তরা সটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবিষয়ে রাতেই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























