কাউনিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: মামলা দায়ের  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: মামলা দায়ের  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়

কাউনিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: মামলা দায়ের 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
প্রতিকী ছবি

 

 

কাউনিয়ায় স্কুলঞ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: মামলা দায়ের

 

 

কাউনিয়ায় এক স্কুল ছাত্রীকে বাড়িতে একাকী পেয়ে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ফুলো মিয়া (৫০) নামের এক রাইচ মিলের কর্মচারী।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামের মোঃ রফিকুল ইসলাম জনান তার একমাত্র কন্যা স্থানীয় জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের শিক্ষার্থীকে বাড়িতে একাকী রেখে মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী জামতলা বাজারে নিজস্ব চায়ের দোকানে স্বামী-স্ত্রী মিলে ইফতার সামগ্রী তৈরি করছিল তারা।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের  মৃত্যু

ইফতার সামগ্রী তৈরিতে হঠাৎ করে হলুদের গুড়ার প্রয়োজন হওয়ায় তার স্ত্রী কুলসুম বেগম হলুদ গুড়া নিতে বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখেন জামতলা বাজারের রাইচ মিলের কর্মচারী পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার কালা তালুক গ্রামের মৃত মাটিয়া মিয়ার পুত্র মোঃ ফুলো মিয়া তার স্কুল পড়ুয়া  কন্যা কে ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালাচ্ছে।

ঘরের দরজা বন্ধ দেখে এবং ঘরের ভিতর ধস্তাধস্তির শব্দ শুনে টিনের বেড়ার ফুটো দিয়ে ধর্ষণ চেষ্টার দৃশ‍্য দেখতে পেয়ে তার স্ত্রী চিৎকার দেন। এসময় ফুলো মিয়া ঘরের দরজা খুলে পালিয়ে যাওয়ার সময় স্কুল ছাত্রীর মা  ও তার চাচাতো ভাইসহ তাকে জাপটে ধরে আটকাতে চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে মঙ্গলবার রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করেন স্কুল ছাত্রীর পিতা। পুলিশ ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করে বুধবার সকালে জবান বন্দী গ্রহনের জন্য রংপুরের আদালতে প্রেরণ করেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়ে রাতেই  মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিম স্কুল ছাত্রী  কে উদ্ধার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!