ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

কাউনিয়ায় সন্তানকে বাঁচাতে হতদরিদ্র মায়ের আকুতি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৯:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

কাউনিয়ায় সন্তানকে বাঁচাতে হতদরিদ্র মায়ের আকুতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় সন্তানকে বাঁচাতে হতদরিদ্র মায়ের আকুতি

শিশু মুজাহিদ এর বয়স দুই বছর। কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের দিনমজুর বাবা হাফিজুর মা শিল্পির কোল আলো করে আসে শিশু মোঃ মুজাহিদ।

মিষ্টি হাসি মাখা সুন্দর মুখটি দেখলে যে কোন মানুষ বুঝবে না তার কোন বড় ধরনের রোগ আছে। কিন্তু শিশুটি হৃদরোগে আক্রান্ত। দরিদ্র পরিবারটি মুজাহিদ কে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করালে ডাক্তার জানায় মুজাহিদ হৃদরোগে আক্রান্ত।

এরপর থেকে জমি জিরাত যা ছিল তা বিক্রি করে চলতে থাকে তার চিকিৎসা। ছেলেকে বাঁচাতে দরিদ্র মা-বাবা ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এর কাছে নিয়ে যায়। সন্তানকে চিকিৎসা করাতেই সহায়সম্বল বিক্রি করতে হয়েছে তাঁদের।

চিকিৎসকেরা জানিয়েছেন, মুজাহিদের অপারেশন করাতে হবে, তার চিকিৎসার জন্য চার লাখ টাকার দরকার। কিন্তু এত টাকার সংস্থান না থাকায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগোচ্ছে নিষ্পাপ শিশু। এদিকে ছেলেকে বাঁচাতে আবদুল্লাহর মা-বাবা বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন।

ওপেন হার্ট সার্জারি করে জটিলতা দূর করা সম্ভব। অন্যথায় তাকে বাঁচানো সম্ভব নয়। এখন চিকিৎসার অভাবে শিশুটির অবস্থার অবনতি হচ্ছে। মুজাহিদের মা শিল্পি বেগম ও বাবা হাফিজুর রহমান সন্তানকে বাঁচাতে মানুষের কাছে ছুটছেন আর আকুতি জানাচ্ছেন।

শিল্পি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের মুজাহিদকে আমরা কি বাঁচাতে পারব না? কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। আপনারা আমার ছেলেটাকে বাঁচান। সমাজের হৃদয়বান, দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: জনতা ব্যাংক কাউনিয়া শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ০১০০২৫৪৫২৬৫৫৪, মুঠোফোন (বিকাশ) ০১৯৯৭৫৮৩২৭৬, নগদ- ০১৭৪৩৩০১৭১৪।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় সন্তানকে বাঁচাতে হতদরিদ্র মায়ের আকুতি

আপডেট সময় : ০৯:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪