ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

কাউনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় ৩ জন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৯:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় ৩ জন গ্রেফতার

কাউনিয়া উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গ্রেফতারকৃত ৩ জনকেই রংপুর আদালত সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা  হলেন কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের উদয়নারায়ণ মাছহাড়ি এলাকার এজাহারুল ইসলামের ছেলে আজম আলী (১৯) এবং তার জামাই কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আন্ধারীঝার হারেটকুঠি এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম হোসেন (২৩) ও সারাই ইউনিয়নের ধুমেরকুঠি পশ্চিমপাড়ার মৃত মাহফুজুর রহমানের ছেলে সিয়াব বানিয়া বাবু (২৬)।

গ্রেফতারকৃতদের মধ্যে শনিবার রাতেই রংপুর মেট্রোপলিটন আমলী আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমানের কাছে শামীম ও সিয়াম বাবু নামের দুইজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল।

মামলার এজাহারে উল্লেখিত তথ্যের বরাত দিয়ে হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি মমিনুল ইসলাম সোহেল জানান, ভিকটিম ওই নারী দিনাজপুর সদরের বাসিন্দা। তার স্বামী ঢাকায় ব্যবসা করেন। পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথাবর্তা বন্ধ ছিল। ঘটনার চারদিন আগে ওই নারীর সঙ্গে ইমরান সেনাবহিনী নামে ফেসবুক আইডিতে শামীম হোসেনের পরিচয় হয়। তাদের মধ্যে ইমুতে কথাবার্তা হয়। শামীম সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

পরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন শামীম। গত ৫ মার্চ বুধবার বিকেলে ৩ টার দিকে ওই নারী তার ১৫ মাসের ছেলে সন্তানসহ স্বামীর গচ্ছিত ১১ লাখ টাকা নিয়ে দিনাজপুর থেকে ঢাকায় উদ্দেশ্যে বের হয়। পথে শামীম মোবাইলে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। শামীম ইমু ও মোবাইল নাম্বারে তাকে সারাই ইউনিয়নের ধুমেরকুঠি এলাকায় আসতে বলে। ওই নারী ঘটনাস্থলে পৌছিলে  অজ্ঞাত এক যুবক তাকে ধূমেরকঠি এলাকায় একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। পরে গভীররাতে ওই নারীকে দলবেঁধে ধর্ষণের পর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

পড়ুন>> নওগাঁয় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে মারধরে আহত-১১

ভিকটিম নারীর স্বামী মুঠোফোনে জানান, ৬ মার্চ বৃহস্পতিবার সকালে স্ত্রী তাকে অজ্ঞাত মোবাইল ফোনে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়টি জানায়।

তিনি ঘটনাস্থলে এসে স্ত্রী ও সন্তানকে উদ্ধার করেন। তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্ঠান্তমুলক শাস্তি চান তিনি।

এ ঘটনায় ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হারাগাছ থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন। মোবাইল ফোনের সুত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযুক্ত তিনজনকে সনাক্ত করে পুলিশ।

পরে ১৮ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জের সদর এলাকা থেকে শামীম ও আজম আলীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে শনিবার ভোরে ধুমেরকুঠি এলাকা থেকে সিয়াম বাবুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫